বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপলোড তারিখঃ 2018-01-04 ইং
বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ছবির ক্যাপশন:
বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চুয়াডাঙ্গায় প্রথম প্রহরে কেক কেটে উদ্যাপন নিজস্ব প্রতিবেদক: দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলা ও বাঙালির স্বাধিকার অর্জনের সংগ্রাম এগিয়ে নেওয়ার জন্যই ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সংগঠনটি আত্মপ্রকাশ করে। ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিক যাত্রা করে ছাত্রলীগ। নেতৃত্ব দেন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান, যিনি পরবর্তীকালে হন জাতির পিতা। ৭০ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র-প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাত ১২.০১ মিনিটে প্রথম প্রহরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কেটে উদ্যাপন করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক সহ-সভাপতি মকছেদুল হাছান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউদ্দিন টিটু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, কলেজ ছাত্রলীগ নেতা আবু সাদাত বিও, শাকিল আহমেদ জিম, তানভির আহমেদ সোহেল, সোয়েব রিগান, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, আসাদুজ্জামান আসাদ, সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমেদ রানা, স্বপন, আকাশ, প্রান্ত, আলিফ, মিথুন, ইসরাইল, আলিফ নুর, জুয়েল, ইমন, অভি, যুবলীগ নেতা মন্টা ও পিয়াসসহ সদর থানা, পৌর ছাত্রলীগের নেতাকর্মিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)