শিশুকে আছাড় দিয়ে হত্যা করলো পাষন্ড পিতা

আপলোড তারিখঃ 2018-01-04 ইং
শিশুকে আছাড় দিয়ে হত্যা করলো পাষন্ড পিতা ছবির ক্যাপশন:
ঝিনাইদহের হরিণাকুন্ডেু মায়ের কোল থেকে ছিনিয়ে কন্যা সন্তান শিশুকে আছাড় দিয়ে হত্যা করলো পাষন্ড পিতা ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে কোলে থাকা আড়াই বছর বয়সী কন্যা শিশু পারভিনা খাতুন লিথিকে ছিনিয়ে নিয়ে আছড়ে হত্যা করেছে পাষন্ড পিতা লিটন। বুধবার সকালে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামের ক্লাবপাড়ায় এ ঘটনা ঘটে। হরিণাকুন্ডু থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, শ্রীপুর গ্রামের লিটন মন্ডলের সাথে স্ত্রী সাদিয়া বেগমের সাথে দাম্পত্য কলহ লেগেই থাকত। মঙ্গলবার রাতে সাদিয়া বেগম স্বামী লিটনের পকেট থেকে ৫০ টাকা নেয়। এ নিয়ে বুধবার স্বামী স্ত্রীর মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে লিটন তার স্ত্রীকে মারতে থাকে। স্ত্রী প্রতিবাদ করলে তার কোলে থাকা আড়াই বছরের কন্যাা লিথিকে ছিনিয়ে নিয়ে পাকা ঘরের মেঝেতে আছড়ে হত্যা করে। এরপর ঘাতক পিতা লিটন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু লিথির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি শওকত হোসেন জানান, পুলিশ লিটনকে ধরার চেষ্টা করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)