আলমডাঙ্গায় চার জুয়াড়ি ও এক মাদকসেবীকে জরিমানা

আপলোড তারিখঃ 2018-01-04 ইং
আলমডাঙ্গায় চার জুয়াড়ি ও এক মাদকসেবীকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম সাদাব্রীজ মোড়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার জুয়াড়ীকে দু’শ টাকা করে আটশ’ টাকা এবং এক মাদকসেবিকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মঙ্গলবার রাত ১২টার দিকে বাদেমাজু গ্রামের ফকরুদ্দিনের ছেলে মোজাম, লুৎফর আলী ছেলে আক্তার আলী, লিয়াকত আলীর ছেলে সালাম, কুষ্টিয়া কবুরহাটের ইছাহক আলীর ছেলে রেজাউল ও কুষ্টিয়া সদরের ইসলাম জোয়ার্দ্দারের ছেলে মনির হোসেনকে জুয়া খেলার সময় আটক করেন আলমডাঙ্গা থানার এসআই মহব্বত আলী। পরদিন দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান জুয়া খেলার অপরাধে মোকাম, রেজাউল, আক্তার আলী ও আব্দুস সালামকে দু’শ টাকা করে মোট ৮শ’ টাকা এবং মনির হোসেনকে মাদকসেবনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় মুসলেকা দিয়ে তারা মুক্তি পান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)