ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিশ পুরিয়া হেরোইনসহ হাতিকাটা স্কুল পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী বিপুলকে (৩০) আটক করেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার পর বুজরুকগড়গড়ী হোমিওপ্যাথি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামী বিপুলের শরীর তল্লাশি করে বিশ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। থানাসুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এস আই আশরাফুল ইসলামসহ সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৬ টার পর চুয়াডাঙ্গা পৌর শহরের বুজরুকগড়গড়ী হোমিওপ্যাথিক কলেজের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গ শহরতলি হাতিকাটা স্কুল পাড়ার তাহাজ উদ্দীনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী বিপুলকে আটক করেন। পরে আটককৃত আসামীর শরীর তল্লাশি করে বিশ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
