দর্শনার হাসানের দাফন সম্পন্ন : এলাকায় শোকের ছায়া

আপলোড তারিখঃ 2018-01-04 ইং
দর্শনার হাসানের দাফন সম্পন্ন : এলাকায় শোকের ছায়া ছবির ক্যাপশন:
সড়ক দুর্ঘটনায় বাসের ছাদ থেকে পড়ে নিহত নির্মাণ শ্রমিক দর্শনার হাসানের দাফন সম্পন্ন : এলাকায় শোকের ছায়া দর্শনা অফিস: মোটরসাইকেলের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের ছাদ থেকে পড়ে চুয়াডাঙ্গা শ্যামপুরের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বরিশালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক হাসান আলী (৩৫) চুয়াডাঙ্গা দর্শনার শ্যামপুর গ্রামের আলী মল্লিকের ছেলে। তিনি গত ৪ ডিসেম্বর নির্মাণ কাজ করতে বরিশালে গিয়েছিলেন। জানা গেছে, গত ৪ ডিসেম্বর জীবিকার সন্ধানে বরিশালের বাকেরগঞ্জে যান তিন সন্তানের জনক হাসান আলী। সেখানে একটি আবাসন প্রকল্পের নির্মাণ কাজ করতেন তিনি। গত মঙ্গলবার দুপুর ২টার দিকে বাসের ছাদে উঠে তার কর্মস্থলে যাচ্ছিলেন হাসান আলী। পথিমধ্যে মোটরসাইকেলের সাথে যাত্রীবাহী বাসের দুর্ঘটনা ঘটে। বাসচালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটি সড়কের ধারে খাদে নামিয়ে দেয়। এ সময় রাস্তার পাশের গাছের ডালের আঘাতে বাসের ছাদ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান হাসান আলী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে এলাকার বাতাস। মহল্লায় নেমে আসে শোকের ছায়া। গতকাল রাত ১০টায় জানাযা শেষে শ্যামপুর সরকারি কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)