গাংনীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও গণতন্ত্র উত্তরণ দিবস পালনে যুবলীগের প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2018-01-04 ইং
গাংনীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও গণতন্ত্র উত্তরণ দিবস পালনে যুবলীগের প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: আগামী ৫ জানুয়ারী গণতন্ত্র (উত্তরণ) রক্ষা দিবস ও ১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে গাংনী অডিটোরিয়ামে যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে গাংনী উপজেলা যুবলীগ আয়োজিত প্রস্তুতি সভায় উপজেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও পৌর মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজামান খোকন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ওয়াসিম সাজ্জাদ লিখন, পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু প্রমুখ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নবগঠিত যুবলীগের যুগ্ম আহবায়ক বিপ¬ব হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, প্যানেল মেয়র ও যুবলীগেরর যুগ্ম আহবায়ক নেতা নবীর উদ্দীন, আ.লীগ নেতা মোজাম্মেল হক, আলিআজগর, জাহাঙ্গীর আলম বাদশা, সাবেক ছাত্রলীগ নেতা হাসন-রাজা-সেন্টু, যুবলীগ নেতা রাকিবুল ইসলাম কাজল, দেলোয়ার হোসেন মিঠু, মনিরুল ইসলাম, রাব্বি মিয়া, মিলন হোসেনসহ যুবলীগে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)