আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও পথসভা

আপলোড তারিখঃ 2018-01-04 ইং
আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও পথসভা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে মনোনয়ন প্রত্যাশী আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও পথসভা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে তিনি বলেন- বঙ্গবন্ধুর আর্দশে ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের রাষ্টে উন্নতি হতে চলেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্টে উন্নীত করার করার জন্য প্রধানমন্ত্রীর দূরদর্শী ভিশন নিয়ে দেশ এখন এগিয়ে চলেছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে কাজ করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। তাই পুনঃরায় আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার আহ্ববান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, আজাদুল ইসলাম টনিক, আরিফুল ইসলাম আরিফ, এজেড তুষার, জিকু চৌধুরী, মেহেদি হাসান, আতিকুর বিশ্বাস আতা, সবুজ, পলক, সুইট, মানুয়ার, রিয়াদ, জুয়েল, টোকন, সাব্বির, এমএ গালিব, আশরাফুল, রিজিক, সানোয়ার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)