মেহেরপুর বারাদী বাজারে শীতের কাপড় বিক্রি বেড়েছে

আপলোড তারিখঃ 2018-01-04 ইং
মেহেরপুর বারাদী বাজারে শীতের কাপড় বিক্রি বেড়েছে ছবির ক্যাপশন:
বারাদী থেকে বাবু /হামিদ: কুয়াশার বুক চিরে ভোরের সূর্যোদয়। বিকেলের নীল আকাশের ক্যানভাসে থোকা থোকা সাদা মেঘের ভেলা। মেহেরপুর অঞ্চলে তীব্র শীত পড়তে শুরু হয়েছে। এরই মধ্যে গত দুই দিন শীতের প্রভাবে শীতের তীব্রতা বাড়ছে। শীতের শুরুতেই গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছে ফুটপাতের দোকানিরা। পাশাপাশি অভিজাত দোকানগুলেতেও বিক্রি হচ্ছে শীতের কাপড়। ফুটপাত কি অভিজাত দোকান, সবখানের পড়েছে শীতের কাপড় কেনার ধুম। তবে ফুটপাতের দোকানগুলোতেই ভিড় জমাচ্ছেন স্বল্প আয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তারা দামদর করে কিনছেন শীতবস্ত্র। অন্যদিকে ফুটপাতের পুরাতন কাপড়েরও বিক্রি বাড়ছে বলে জানালেন, বারাদী ইউনিয়ন কার্যালয় সংলগ্ন এক ফুটপাতের পুরাতন কাপড়ের এক ব্যবসায়ী। তিনি বলেন, বিদেশ থেকে আমদানি করা পুরাতন কাপড় হলেও সেখানে অনেক ভালো ভালো গরম কাপড়, সুয়েটার, কোর্ট পাওয়া যায়। যা ছোট বাচ্চাসহ বড়রাও ব্যবহার করে। এসব কাপড়ের দাম কম হওয়ায় নিম্ন আয়ের মানুষসহ ধন্যাঢ্য পরিবারের অনেকেই পুরাতন কাপড়ের বাছবিচার না করে তা কিনে নিয়ে যাচ্ছেন। এদিকে শীত আসতে শুরু করায় ছিন্নমূল মানুষদের কষ্ট বেড়েছে। শীতবস্ত্রের জন্য সমাজের বিত্তবানদের দিকে তাকিয়ে রয়েছেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)