দু’ব্যক্তিকে মোবাইল কোর্টে ৭ দিন কারাদন্ড

আপলোড তারিখঃ 2018-01-03 ইং
দু’ব্যক্তিকে মোবাইল কোর্টে ৭ দিন কারাদন্ড ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার নেহালপুরে বাল্য বিয়ে সম্পন্নকালে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের নেহালপুর গ্রামে বাল্য বিয়ে সম্পন্নকালে দু’ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। কারাদন্ডপ্রাপ্তরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালি গ্রামের মৃত আবু বকরের ছেলে আব্দুল মান্নান (৭০) এবং ঝাঝরী গ্রামের মৃত আইনায় মন্ডলের ছেলে আশরাফ আলী (৪৫)। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এই দন্ডাদেশ দেয়া হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াশীমুল বারী এ দন্ডাদেশ প্রদান করেন। জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার মীর্জপুর গ্রামের রাজ্জাক মিয়ার নাবালিকা মেয়ে শিখা খাতুন (১৫) কে বিবাহ দেয়ার জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে তার নানার বাড়িতে নিয়ে আসা হয়। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার ঝাঝরী গ্রামের ফরজুন আলীর ছেলে ইয়াছিন (২২) এর সাথে নাবালিকা মেয়ে শিখার বিয়ের জন্য বেশ কয়েকজন লোক নেহালপুরে আসে এবং বিয়ের কার্যক্রম শুরু করে। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই ফারুক ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছেলের নানা মান্নান এবং চাচা আশরাফ আলীকে আটক করে। পরে সেখানে মোবাইল কোর্ট বসিয়ে তাদের দুই জনকে বাল্য বিয়ে সম্পন্ন ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)