আলমডাঙ্গায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে ঢাবি ছাত্র আহত

আপলোড তারিখঃ 2018-01-03 ইং
আলমডাঙ্গায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে ঢাবি ছাত্র আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে জাহিদ নামের একজন আহত হয়েছে। আহত জাহিদ (২২) আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ গড়গড়ি ঘোষপাড়ার খোকনের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের ২য় বর্ষের ছাত্র। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, আলমডাঙ্গা ফরিদপুরে ক্রিকেট লীগ খেলতে যায় মুন্সিগঞ্জ গড়গড়ি ঘোষপাড়ার ক্রিকেট টিম। ঘোষপাড়া ক্রিকেট টিম জয়ের লক্ষ্যে পৌছে গেলে ফরিদপুর ক্রিকেট টিমের সদস্যরা তাদের উপর হামলা করে। এসময় জাহিদ হাসানকে ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক পেটায় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় ক্রিকেট টিমের অন্যান্য সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আজ বুধবার আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করবেন বলে আহত’র পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)