১০ কেজি জাটকা ইলিশ জব্দ : সরকারি শিশু পরিবারে প্রদান 

আপলোড তারিখঃ 2018-01-03 ইং
১০ কেজি জাটকা ইলিশ জব্দ : সরকারি শিশু পরিবারে প্রদান  ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মোবাইল কোর্টের অভিযানে মাছ ব্যবসায়ী পারভেজকে অর্থদন্ড
নিজস্ব প্রতিবেদক: জাটকা ইলিশ বিক্রির নিষেধাজ্ঞা থাকলেও চুয়াডাঙ্গার বিভিন্ন হাট-বাজারে তা অবাধে বিক্রি হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা মৎস বিভাগের সহযোগিতায় ১০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয় শহরের রেল বাজার এলাকার মাছ পট্টির মেসার্স পারভেজ মৎস্য আড়ৎ থেকে। পরে মোবাইল কোর্ট বসিয়ে মাছ ব্যবসায়ী পারভেজ হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াশীমুল বারী। জব্দকৃত জাটকা ইলিশ মাছগুলো সরকারি শিশু পরিবার (এতিমখানায়) প্রদান করা হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সরকার কর্তৃক জাটকা ইলিশ নিধন এবং বিক্রয় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তা সরবরাহ ও বিক্রির দায়ে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ এবং ৫(২) (ক) ধারার ক্ষমতাবলে পারভেজকে নগদ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)