উন্নয়ন কাজে সরকারি জমি ছাড় না দেয়ার নির্দেশ জেলা প্রশাসকের

আপলোড তারিখঃ 2018-01-03 ইং
উন্নয়ন কাজে সরকারি জমি ছাড় না দেয়ার নির্দেশ জেলা প্রশাসকের ছবির ক্যাপশন:
প্রথমবারের মত চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ি এলাকায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, অউই ও ঙঋওউ সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩) প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌর এলাকার ০৭নং ওয়ার্ডের সাতগাড়ী প্রধান রোডে মেইন ড্রেন ও সাতগাড়ী মোড় হতে লেংটা বাবার মাজার পর্যন্ত আর সিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় সাতগাড়ী মোড় থেকে এ কাজের উদ্বোধন করা হয়। এ সময় ০৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেন, ০২নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি মো. রেজাউল করিম খোকন, ০১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওছার, প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মহিমা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক রোকনুল হাসান রোকন, প্রকল্পের স্থানীয় কর্মকর্তা ও সাতগাড়ী এলাকার মজনুল হক পচাসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যাক্তিবর্গ। স্থানীয়রা জানান, পৌরসভার ০৭নং ওয়ার্ড সাতগাড়ী এলাকায় এ পর্যন্ত কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। নির্মাণাধীন এ ড্রেনগুলি নির্মাণ হলে জনসাধারণ ড্রেনেজ সুবিধা পাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে অত্র এলাকার জলাবদ্ধতা থাকবে না, অস্বাস্থ্যকর পরিবেশ দূরিভূতসহ সংশ্লিষ্ট এলাকাবাসীর জীবন যাত্রার মান উন্নয়ন হবে সেই সাথে বর্তমান সরকারের ভিশন-২০২১ লক্ষ্য মাত্রা বাস্তবায়িত হবে। উদ্বোধন শেষে প্রকল্প ও বর্তমান সরকারের সফলতা কামনা করে মোনাজাত করা হয়। এ সময় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ কাজের গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন এবং সরকারি জমি এক ইঞ্চিও ছাড় না দেয়ার পরামর্শ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)