ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে জাতীয় সমাজ সেবা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক: ‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল রোডস্থ জেলা সমাজ সেবা কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজ সেবা কর্মকর্তা (উপ-পরিচালক) এস.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠির জীবন মানোন্নয়নে সমাজ সেবা অধিদপ্তর যে ভাবে কাজ করছে সেভাবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। অবহেলিত মানুষদের জন্য সেবার মনোভব নিজেদের মধ্যেও সৃষ্টি করতে হবে। তবেই সমাজ পরিবর্তন হবে।’ জেলা প্রশাসক আরো বলেন, ‘সমাজের কোন একটি অংশকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। সমাজের সকল স্তরের মানুষকে উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করে আলোকিত বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।’ সদর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল্লাহ আল সামীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য মুন্সী আলমগীর হান্নান, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম শাহান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল। পরে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের আয়োজনে সাংস্কৃতি অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে সরকারি শিশু পরিবারের সদস্যরা।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে সমাজ অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। `নারী পুরুষ নির্বিশেষ, সবাই মিলে গড়বো দেশ` এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিথ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বর্তমান সরকার সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র জনগোষ্টির উন্নয়নের লক্ষে মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ মানুষের কল্যানে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক কাউসার আহম্মেদ বাবলু। উপজেলা সমাজ সেবা অফিসার আবু তালেবের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ডাউকি চেয়ারম্যান লুৎফর রহমান, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, বাড়াদি ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ , কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, নাগদা ইউপি চেয়ারম্যান দারুসন সালাম, আইলহাসের মিনহাজ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জী,হিসাব রক্ষন অফিসার জেডএম দিদার হোসেন, মৎস কর্মকর্ত এজেড এম তৌহিদুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, বিআরডিবির কর্মকর্তা শারমিন শাইলা, প.প কর্মকর্তা আব্দুস সাত্তার, নির্বাচন অফিসার আবু আনছার, যুব উন্নয়ন কর্মকর্তা অনিসুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভপতি সম্পাদক ও ্এতিম খানার সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
জীবননগর অফিস জানিয়েছে, নারী পুরুষ নির্বিশেষ সমাজসেবায় গড়বো দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে সকাল ১০টার সময় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু. মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, মহিলা কাউন্সিলার রিজিয়া খাতুন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমবায় অফিসার মেহেদী হাসানসহ জীবননগর উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সামনুর রহমান।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বো দেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে উদাযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০১৮। এ দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ। র্যালি শেষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান। সমাজসেবা কর্মকর্তা মাহজাবেন ক্যামি ও মামুন হোসেনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সভার সভাপতি দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী আব্দুল গাফফার মোল্লাহ, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পদক রফিকুল আলম, সেব দ্য চিলড্রেনের প্রতিনিধি ডা. রমেন দাশ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী আশকার আলী, মেহেরপুর জেলা ব্র্যাক প্রতিনিধি মোশারফ হোসেন, মেহেরপুর এনজিও সমতির সভাপতি মোশাররফ হোসেন এবং উপকার ভোগী আলারুল হোসেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
গাংনী অফিস জানিয়েছে, ‘নারী পুরুষ নির্বিশেষ সমাজ সেবায় গড়বো দেশ’ এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা একই স্থানে গিয়ে আলোচনাসভার মধ্যেদিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। উপজেলা নিবাহি অফিসার বিষ্ণু পদ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুনতাজ আলী, গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান, গাংনী উপজেলা একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী আবু হাসনাত শাহরিয়ার, আওয়ামী লীগ নেতা ইয়াছিন রেজা ও গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুসহ সরকারী কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা র্যালীতে অংশগ্রহন করে। অনুষ্ঠানে বক্তারা সমাজসেবা হতে বিভিন্ন ধরনের সহযোগিতা ও বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত মহিলাদের ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানা সমাজ সেবার বিভাগীয় কর্যক্রমসমূহ তুলে ধরা হয়।
