নব নির্বাচিত নেতৃবৃন্দের দায়িত্বভার গ্রহণ

আপলোড তারিখঃ 2018-01-02 ইং
নব নির্বাচিত নেতৃবৃন্দের দায়িত্বভার গ্রহণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। `` দায়িত্বভার গ্রহণের পর নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শপথ ও অভিষেকও সম্পন্ন করা হবে। চুয়াডাঙ্গা প্রেসক্লাব এ দ্বি-বার্ষিক নির্বাচন -২০১৭ (২০১৮-২০১৯ মেয়াদে) সম্পন্ন হয় গত ৩০ ডিসেম্বর। গতকাল দায়িত্বভার হস্তান্তর করেন ক্লাবের মেয়াদ পূর্ণ কমিটির সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী ও অর্থ সম্পাদক আতিয়ার রহমান। গ্রহণ করেন নব নির্বাচিত কমিটির সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচিসহ কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী কমিটির সভাপতি মাহাতাব উদ্দীন। গ্রহণ করেন নব নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম সনিসহ নব নির্বাচিত নেতৃবৃন্দ। দায়িত্বভার হস্তান্তরের সময় হস্তান্তরকারি তথা বিদায়ী কমিটির সভাপতি ও নতুন কার্যকরি কমিটির সদস্য মাহতাব উদ্দীন বলেন, দায়িত্ব হস্তান্তরের আজ আনুষ্ঠানিতা সম্পন্ন হওয়াই নতুন কমিটি দায়িত্ব পেলো। সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটেরও নির্বাচন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাথে সাথেই তফশিল ঘোষণাসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)