চুয়াডাঙ্গা বারের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ

আপলোড তারিখঃ 2018-01-02 ইং
চুয়াডাঙ্গা বারের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহন করেছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে এ দায়িত্বভার হস্তান্তর করা হয়। এসময় নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসম আব্দুর রউফসহ নতুন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২৭ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সম্মিলিত আওয়ামী আইনজীবী ও সমমনা পরিষদ সভাপতিসহ ৬টি পদে এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক পদসহ ৯টি পদে জয়লাভ করে। দায়িত্বভার গ্রহন করেন, সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি সিরাজুল ইসলাম (১) ও মামুন আকতার, সাধারণ সম্পাদক আসম আব্দুর রউফ, যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান ও হেমায়েত উল্লাহ বেল্টু। কার্যকরী সদস্য পদে আনারুল হক, নাসির উদ্দিন (৩), রুবিনা পারভীন রুমা, মাসুদ পারভেজ রাসেল, আবু তালেব বিশ্বাস, শাহজামাল জামাল, শাহিন আকতার, তুহিন আহমেদ ও আতিয়ার রহমান (২)। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মহ. শামসুজ্জোহা, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, এমএম শাহজাহান মুকুল, সাবেক সেক্রেটারী শামীম রেজা ডালিম ও সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, মইনুদ্দিন মইনুল, রফিকুল আলম রান্টু, নাজমুল হাসান লাভলু ও রফিকুল ইসলামসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)