সম্মাননাপত্র পেলেন প্রখ্যাত শিল্পী আব্দুল লতিফ শাহ

আপলোড তারিখঃ 2018-01-02 ইং
সম্মাননাপত্র পেলেন প্রখ্যাত শিল্পী আব্দুল লতিফ শাহ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: মনের মানুষ ছায়াছবির প্রখ্যাত কণ্ঠশিল্পী চুয়াডাঙ্গার আব্দুল লতিফ শাহ’কে সম্মাননাপত্র দেয়া হয়েছে। ভারতের বিজয়-লালন মেলা ও লোক উৎসবে তাকে এ সম্মাননাপত্র দেয়া হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠিত লোক উৎসবে গত ৩০ ডিসেম্বর বিজয়-লালন মেলা সমিতির সভাপতি যতীন্দ্রনাথ রায় শিল্পী আব্দুল লতিফ শাহ’র হাতে সম্মাননা পত্রটি তুলে দেন। গতকাল সোমবার বেলা ১০ টায় আব্দুল লতিফ শাহ মেলা শেষে ভারত থেকে চুয়াডাঙ্গা ফেরেন। ভারতের পশ্চিবঙ্গের নদীয়া জেলার হাটবহিরগাছিতে গত ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বিজয়-লালন মেলা ও লোক উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামের মরমী সাধক খোদাবকশের ছেলে আব্দুল লতিফ শাহকে আমন্ত্রন জানানো হয়। এছাড়া অধ্যক্ষ ড. শক্তিপাল, মনের মানুষ ছবির শিল্পী গোলাম ফকির, কার্তিক দাস, গোষ্ট দাস বাউল ও আরজ আলী বয়াতিসহ বিভিন্ন শিল্পীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)