ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। চুয়াডাঙ্গায় জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১২টায় জাতীয় পার্টির এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন। জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. সোহরাব হোসেন জানান, জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় থেকে বেলা ১২টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শহরের ফেরিঘাট সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পৌর কমিটির সভাপতি ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার দুলরু সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সোহবার হোসেন। সভায় দলীয় নেতাকর্মিরা বক্তৃতা করেন।
দামুড়হুদা প্রতিনিধি জানিছেন, দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় দামুড়হুদা ডাকবাংলা চত্তরে উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শহিদ আজম সদুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, দর্শনা পৌর জাতীয় পার্টির সভাপতি নূর জামাণ, উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি আবু জাফর, দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফ মল্লিক, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আঃ লতিফ এল কেন, হাফিজুর রহমান, উপজেলা ছাত্রসমাজ নেতা তানজিল হোসেন উজ্জল প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা জাতীয় পার্টির মেহেরপুর বাসস্ট্যান্ডস্থ কার্যালয় থেকে একটি বণাঢ়্য র্যালি বের করা হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। `শান্তির জন্য পরিবর্তন` `পরিবর্তনের জন্য জাতীয় পার্টি` এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা কিতাব আলী বিএসসি, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোসলেম আলী, সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য আব্দুল বাকি, সহ-সম্পাদক কামারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, সাংগাঠনিক সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সাংগাঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গাংনী উপজেলা সম্পাদক বাবলু হোসেন, শ্রমিক পার্টির সভাপতি ইকবাল হোসেন, কৃষক পার্টির সভাপতি আব্দুল গফুর, পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ হাবিব, জাতীয় পার্টির সদস্য কোহিনুর, ইসলাম আলী, হোসেন বিশ্বাস প্রমুখ।