চুয়াডাঙ্গায় ‘আপনজন রেস্তোরাঁ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপলোড তারিখঃ 2018-01-02 ইং
চুয়াডাঙ্গায় ‘আপনজন রেস্তোরাঁ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু ছবির ক্যাপশন:
হুসাইন মালিক: বাইরে ঘরের স্বাদ দিতে পুরোপুরি ঘরোয়া রান্নার পসরা নিয়ে যাত্রা শুরু করেছে চুয়াডাঙ্গা শহরের ‘আপনজন রেস্তোরাঁ’। গতকাল সোমবার থেকে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। মানসম্মত খাবার, স্বাস্থ্য সম্মত পরিবেশ আর সেই সাথে সকলের সাধ্যমত মূল্যের কারণে প্রথম দিনেই খাদ্য রসিকদের দারুন আগ্রহ দেখা যায়। চুয়াডাঙ্গার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা খন্ডকালীন কাজ হিসেবে এ রেস্তোরাঁর বিভিন্ন পদে কাজ করছেন। প্রাথমিক ভাবে বিভিন্ন ধরণের ভর্তা, মাছ, মাংস, সবজি ছাড়াও পাওয়া যাচ্ছে স্পেশাল খিচুড়ি। এ সপ্তাহে খাদ্য তালিকায় যোগ হচ্ছে ফার্স্ট ফুড। ফ্রি ওয়াই ফাই সুবিধা পাচ্ছেন রেস্তোরায় খেতে আসা গ্রাহকরা। আয়োজকরা জানিয়েছেন, ক্রেতাদের মতামতের ভিত্তিতে পর্যায়ক্রমে খাবার মেন্যু পরিবর্তন ও পরিবর্ধন করা হবে। আপনজন রেস্তোরাঁটি চুয়াডাঙ্গা পোস্ট অফিসের বীপরিতে বাংলালিংক কাস্টমার কেয়ারের গলিতে তাদের কার্যক্রম শুরু করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)