অগ্রণী ব্যাংকের এজিএম হিসেবে নজরুল ইসলামরের পদোন্নতি

আপলোড তারিখঃ 2018-01-02 ইং
অগ্রণী ব্যাংকের এজিএম হিসেবে নজরুল ইসলামরের পদোন্নতি ছবির ক্যাপশন:
বাংলাদেশ কৃষি ব্যাংকের এজিএম হিসেবে মতিয়ার রহমান ও আলমডাঙ্গা অফিস: বাংলাদেশ কৃষি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে পদোন্নতি পেয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কলেজপাড়ার সন্তান মতিয়ার রহমান। তিনি কৃষি ব্যাংকের চুয়াডাঙ্গা জেলা শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার তিনি এ পদোন্নতি লাভ করেন। মতিয়ার রহমান ১৯৮৫ সালে সরাসরি কর্মকর্তা পদে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেন। এরপর তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন শাখায় ব্যবস্থাপক হিসেবে সততার সাথে দ্বায়িত্ব পালন করেন। তার এ পদোন্নতিতে সকলের নিকট তিনি দোয়া প্রার্থনা করেছেন। এদিকে, অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের কর্মরত মো. নজরুল ইসলাম সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত রোববার তিনি এই পদোন্নতি লাভ করেন। মো. নজরুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামের মৃত. মুন্সি এবাদত আলীর কনিষ্ঠ সন্তান। শারীরিক সুস্থতা ও ভবিষ্যত সাফল্যের জন্য তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)