চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দের দায়িত্বভার গ্রহণ

আপলোড তারিখঃ 2018-01-02 ইং
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দের দায়িত্বভার গ্রহণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নব-নির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহন করেছে। গতকাল সোমবার বিকেলে চক্ষু হাসপাতাল ভবনে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ দায়িত্বভার গ্রহন করেন। এই কমিটি আগামী ২০১৮-২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। গত ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বাকী ৬টি পদে সরাসরি ভোটগ্রহন করা হয়। নির্বাচনে সেক্রেটারী পদে ফজলুর রহমান, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট মোল্লা আব্দুর রশিদ, শহিদুল ইসলাম সাহান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, হাবিল হোসেন জোয়ার্দ্দার ও অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন জয়লাভ করেন। পদাধিকার বলে চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ সামসুল আবেদীন খোকন কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন। রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ফজলুর রহমান বলেন, বর্তমান কমিটির দায়িত্ব পালনকালে আজীবন সদস্য, বার্ষিক সদস্য, প্রশাসন ও সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করছি। চক্ষু হাসপাতাল উন্নয়নে জনগণ সব সময়ই পাশে থাকবেন সে প্রত্যাশাও করছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)