শুভ নববর্ষ ২০১৮ এবং ক্যালেন্ডার প্রসঙ্গ

আপলোড তারিখঃ 2018-01-01 ইং
শুভ নববর্ষ ২০১৮ এবং ক্যালেন্ডার প্রসঙ্গ ছবির ক্যাপশন:
আজ ১লা জানুয়ারী। ইংরেজী নববর্ষের প্রথমদিন। ২০১৭ সালের শেষ সূর্যের রক্তিম আভা মিলিয়ে গেলো, শীতের ঘন কুয়াশা ভেদ করে পূর্ব আকাশে উদীত এ সূর্যের আলোতে আলোকিত হলো একটি নতুন দিন, একটি নতুন বছর। পুরানো জরা গ্লানি হতাশাকে পিছনে ফেলে আবারও নতুন সম্ভাবনা আর স্বপ্নের প্রতীক্ষায় প্রস্তুত বিশ্ববাসী, স্বাগতম ইংরেজী নববর্ষ ২০১৮, শুভ হোক এর আগমন। দূর অতীতে গ্রীসের জনগন অস্তপ্রায় লাল সূর্যকে জীর্ণ জীবনের প্রতীক হিসেবে বিদায় জানাতো। সমুদ্র মায়ের কোলে বিলোপ হওয়া ক্লান্ত সূর্যের আবার পূনর্জন্ম পরদিন ভোরে সেই সমুদ্র গর্ভ থেকেই। এভাবেই বেজেছে ধ্বংস আর হারিয়ে যাওয়ার মধ্যে নতুন জীবনের সুর। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ২০১৭ সালের শেষ পাতাটি কালের যাত্রায় হারিয়ে গেছে ঘড়ির কাঁটা রাত বারোটার ঘর ছোঁয়ার সঙ্গে সঙ্গে। স্বাগত ২০১৮। শুভ নববর্ষ। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের উৎস হলো আদি রোমান ক্যালেন্ডার। আদি রোমান ক্যালেন্ডার চালু হয়েছিল খ্রিষ্টপূর্ব সপ্তম শতাব্দীতে। তখন ক্যালেন্ডারে ছিল মাত্র দশ মাস, জানুয়ারী ও ফেব্রুয়ারী মাস ছিল অনুপস্থিত। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর শেষ দিকে এসে রোমান ক্যালেন্ডারে জানুয়ারী ও ফেব্রুয়ারি যুক্ত হয়। তবে প্রথমদিকে জানুয়ারী ছিল এগারোতম মাস। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে জানুয়ারীকে বছরের প্রথম মাস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এখানে আরো উল্লেখ করা যেতে পারে, খ্রিষ্টপূর্ব ৪৫ সালের গ্রিক জ্যোতির্বিদ সোসি জেনাসের পরামর্শে রোমান স¤্রাট জুলিয়াস সিজার রোমান ক্যালেন্ডারে কিছু পরিবর্তন এনে জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন। বর্র্তমানে আমরা যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করি সেই ক্যালেন্ডারের মাসগুলোর বিন্যাস ও সপ্তাহের দিনগুলোর বিন্যাস এসেছে ওই জুলিয়ান ক্যালেন্ডার থেকেই। ১৫৮২সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি জুলিয়ান ক্যালেন্ডারে সামান্য পরিবর্তন এনে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন। ইংরেজী নববর্ষ আমাদের কাছে নববর্ষ নয়। ১লা বৈশাখকে ঘিরেই আমাদের নববর্ষের সকল উৎসব। তবে শহর সাংস্কৃতিতে বিশেষ করে তরুন সমাজের কাছে ইংরেজী নববর্ষের আবেদন অনেক। বিশ্বের অন্যান্য দেশের মতোই রাত বারোটা এক মিনিটে তারুন্যের আরেক উচ্ছাস নিয়ে বর্ষবরণ এখন শুধু আমাদের শহর সাংস্কৃতি নয়, গ্রামীন সাংস্কৃতিরও বাহন হয়ে উঠেছে। আমাদের গ্রামীন আর্থ সামাজিক সাংস্কৃতির পরিসরে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের গুরুত্ব কিছুটা কম হলেও জাতীয় জীবনে এই ক্যালেন্ডারের প্রভাব ব্যাপক। জাতীয় বাজেট প্রণয়ন করা হয় এই ক্যালেন্ডারের দিনক্ষণ মাথাই রেখেই। আমরাও আমাদের সব কাজের হিসাব রাখি এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের অনুসরণেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)