ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত : মানববন্ধন-বিক্ষোভ : ইটভাটা বন্ধ

আপলোড তারিখঃ 2018-01-01 ইং
ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত : মানববন্ধন-বিক্ষোভ : ইটভাটা বন্ধ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৮ম শ্রেণির ছাত্র ওয়ায়েচ আলীর। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের আলিফ ব্রিকস্রে সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ওয়ায়েচ আলী রাজাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এ দিন সকালে হরিরামপুর গ্রামের নানির বাড়ি থেকে মাছ নিয়ে বাই সাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওয়ায়েচ। রাজাপুর গ্রামের আলিফ ব্রিকসের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারি একটি ট্রাক্টর তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে পরে ঘটনাস্থলেই নিহত হয় সে। পরে পুলিশ সেখানে এসে লাশ উদ্ধারের পর ট্রাক্টরটি আটক করে। তবে গাড়ির চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। `` এদিকে মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ওয়ায়েচ নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে গ্রামবাসী। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে ইউপি সদস্য মো. ওয়াসিমের নেতৃত্বে ওই কর্মসূচী পালন করা হয়। এই ঘটনায় আলিফ ব্রিকস বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। নিহতের ঘটনায় দুপুরে ঐ গ্রাম থেকে ইউপি সদস্য মো. ওয়াসিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে জেলা পরিষদের চেয়ারম্যান ও ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম রসুলের সাথে সাক্ষাত করেন তারা। এরপরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, সড়কের পাশের জমিতে নির্মাণ করা হয়েছে আলিফ ব্রিকস। এমনকি সড়কের পাশে কোন জায়গা না ফেলে করা হয়েছে অফিস। খড়ি রাখা হয় রাস্তার সাথে। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় এলাকাবাসী। বিষয়টি ইটভাটা মালিক চঞ্চলকে জানালেও কোন ব্যবস্থা না নিয়ে চড়াও হয় এলাকাবাসীর উপর। কোন ব্যবস্থা না নেওয়ায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে স্কুলছাত্র ওয়ায়েচকে প্রাণ দিতে হয়েছে বলে অভিযোগ তাদের। তাই ইটাভাটাটি বন্ধের দাবি তাদের। এদিকে জেলা প্রশাসক পরিমল সিংহ জানান, বিষয়টি জানার পর সহকারি কমিশনারকে (ভূমি) ইটভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)