প্রধানমন্ত্রীর জনসভায় প্রবেশের সময় মারামারিতে আহত ৪

আপলোড তারিখঃ 2018-01-01 ইং
প্রধানমন্ত্রীর জনসভায় প্রবেশের সময় মারামারিতে আহত ৪ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে প্রবেশের সময় দুই পক্ষের মারামরিতে এক যুবলীগ নেতাসহ চারজন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে শহরের ঈদগাহ মোড়ে এ ঘটনায় আহতদের যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান। এরা হলেন- জেলা যুবলীগের সদস্য ও শহরের ওয়াপদা মোড় এলাকার খায়রুল ইসলামের ছেলে রাজিবুল আলম (৪২), ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শহরের ষষ্ঠীতলা পাড়ার আশরাফুল কবির শিকদার (৪০), রায়পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে ইমাম হোসেন (২২) ও কারবালা এলাকার ইসহাকের ছেলে বিপ্লব (৩০)। রাজিবুল আলম বলেন, প্রায় দুই হাজার নেতাকর্মীর মিছিল নিয়ে তারা জনসভাস্থলে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমন ও সাবেক ছাত্রলীগ নেতা বিপুলের নেতৃত্বে তাদের মিছিলে বাধা দেওয়া হয়। `বাধা দেওয়ার কারণ জানতে এগিয়ে গেলে ছুরি নিয়ে হামলা করে। চিকিৎসক আবদুর রশিদ বলেন, আহত চারজনের মধ্যে রাজিবুল ও বিপ্লব ছুরিকাহত। বাকি দুইজনের শরীরে জখমের চিহ্ন রয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, মিছিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)