চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সড়ক দূর্ঘটনায় আহত ২ : রেফার ১

আপলোড তারিখঃ 2018-01-01 ইং
চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সড়ক দূর্ঘটনায় আহত ২ : রেফার ১ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সড়ক দূর্ঘটনাই দু'জন গুরুতর জখম হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। জানা গেছে, আলমডাংগা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের হাজীপাড়ার মনোয়ার বিশ্বাসের ছেলে সায়েম (৩) গতকাল রোববার বিকাল ৪টার দিকে বাড়ির সামনে খেলা করছিল। এসময় একটি পাখি ভ্যান শিশু সায়েমকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চাকা শিশুর পেটের উপর দিয়ে চলে যায়। এসময় শিশু সায়েম গুরুতর আহত হলে সায়েমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এদিকে, গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চলন্ত পাখিভ্যান থেকে পড়ে রশিদা বেগম (৪৫) গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে দর্শনা শাপলা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তৃপক্ষ রশিদা খাতুনের অবস্থা আশংকাজনক হলে রাজশাহীতে রেফার করে। আহত রশিদা খাতুন দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঝেরপাড়ার সিয়াম মন্ডলের স্ত্রী। জানা গেছে, গতকাল রশিদা খাতুন তার বাপের বাড়ি হিজলগাড়ি থেকে একটি পাখিভ্যানযোগে নিজ বাড়ি ফিরছিল। দর্শনা চাদপুর ইটভাটার নিকট পৌছালে একটি ট্র্যাক্টরের সাইট দিতে গিয়ে অসাবধানতায় চলন্ত পাখিভ্যানের পিছন থেকে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা প্রথমে দর্শনা শাপলা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, রশিদা বেগমের অবস্থা গুরুতর। তার মাথাই প্রচন্ড আঘাত লেগেছে। কান দিয়ে রক্তক্ষন হচ্ছে। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রশিদা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)