জীবননগরে খড়িভর্তি পাওয়ার টিলার উল্টে দু’জন আহত

আপলোড তারিখঃ 2018-01-01 ইং
জীবননগরে খড়িভর্তি পাওয়ার টিলার উল্টে দু’জন আহত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে খড়িভর্তি পাওয়ার টিলার উল্টে চালকসহ দু’জন আহত হয়েছে। গতকাল রবিবার কয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল রবিবার সকাল ১১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের আব্দুলের ছেলে পাওয়ার টিলার চালক হাসান (২৭) পাওয়ার টিলার ভর্তি ইটভাটার খড়ি নিয়ে কয়া গ্রামের ভিতরে যাওয়ার পথে গাড়িটি উল্টে যায়। গাড়ির চালক হাসান গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয় এবং গাড়ির উপরে বসে থাকা বেনীপুর গ্রামের লাল মিয়ার ছেলে আলামিন (২২) গাড়ি থেকে মাটিতে পড়ে আহত হয়। স্থানীয় এলাকাবাসী দু’জনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হেলেনা আক্তার নিপা জানান, রবিবার সকাল সাড়ে ১১টার সময় পাওয়ার টিলার উল্টে দুই জন আহত অবস্থায় জীবননগর হাসপাতালে আসে এদের মধ্যে পাওয়ার টিলার চালক হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)