ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত ৮টায় মাসিক সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়। নৈশ ভোজে প্রেসক্লাবের সদস্যদের দামুড়হুদা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন মিলিত হন। মাসিক সভায় ক্লাবের সদস্য কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলী আজগার সোনার বিরুদ্ধে আনা সাংগঠনিক বিরোধী কর্মকান্ড ও শৃংখলা ভঙ্গের অভিযোগ প্রমানিত হওয়ায় সর্বসম্মতিক্রমে তাকে ক্লাবের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. নূরুন্নবীর সভাপতিত্বে ও সহসভাপতি হাফিজুর রহমান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন ক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা পলাশ, সহসম্পাদক হাবিবুর রহমান, অর্থসম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, প্রচার ও দপ্তর সম্পাদক জুবায়ের বিন শরীফ, সমাজকল্যান ও ক্রিয়া সম্পাদক মেহেদি হাসান মিলন, সদস্য ফয়সাল বিন মুর্শিদ তানজির, সুজন, বিল্লাল হোসেন ও সাইবুর রহমান।
