ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আসাদুল হক বিশ্বাস তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল রবিবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে আলমডাঙ্গা পৌরসভা ও বেলগাছী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন ও ফরিদপুর গ্রামে পথসভা করেন। এ সময় তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশরতœ শেখ হাসিনা দেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন। দেশ যখন উন্নয়নের রোড ম্যাপ ধরে দ্রুত গতিতে এগিয়ে চলছে তখন বিএনপি-জামায়াতের মত কুচক্রীমহল সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে উন্নয়ন নস্যাৎ করার পায়তারা করছে। বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা তার নিরলস ভূমিকা ও অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। ডিজিটাল বাংলার রুপকার দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার কে পুনরায় নির্বাচিত করার জন্য সকলকে আহ্ববান জানান। সেইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মনি মাষ্টার, রাসেল জোয়ার্দ্দার, আলী হোসেন, আব্দুল লতিফ বিশ্বাস, আশিক, মনির, হাসিবুল, পিন্টু, আলিম, ইকবাল, আশরাফ, ইমাজউদ্দিন, গোলজার হোসেন, খোদা বকস, রমজান, লিটন, ইমানুল, আলমগীর, শরিফ, ইমারত মেম্বার, রিপন, আতিকুর বিশ্বাস, আমিরুল হক, ফারুখ, মেহেদি হাসান, শুভ, মানিক, রিয়াদ, রুবেল, তুহিন, জাহাঙ্গির, সুমন, এমএ গালিব, রিজিক, মধু বিশ্বাস, আরমান, রায়হান, সানোয়ার প্রমুখ।
