জেলার শীর্ষে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়

আপলোড তারিখঃ 2017-12-31 ইং
জেলার শীর্ষে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ছবির ক্যাপশন:
পিএসসিতে ছোটদের বড় সাফল্য : জেএসসি-জেডিসিতে কমেছে পাশের হার ও জিপিএ ৫ নিজস্ব প্রতিবেদক: গতকাল শনিবার বেলা পোনে ১১টায় সারাদেশে একযোগে প্রকাশিত হয় প্রাথমিক ও এবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জেএসসি-জেডিসি পরীক্ষার ফল। চুয়াডাঙ্গা জেলায় এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীর মোট বালক পরীক্ষার্থী ছিলো ৮ হাজার ৬৮৩ জন ও বালিকা ১০ হাজার ৩৫১ জন। এর মধ্যে বালক ৮ হাজার ৪৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ হাজার ৯৬৫ জন পাস করেছে। ফেল করেছে ৮২৪ জন। মোট ১০ হাজার ১২৪ জন বালিকা পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯ হাজার ১১৯ পরীক্ষার্থী পাস করেছে। ফেল করেছে ১ হাজার ৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে বালক ৩৮৮ জন ও বালিকা ৪২১ জন পরীক্ষার্থী। পাসের হার বালক শতকরা ৮৯ দশমিক ২৯ ভাগ ও বালিকা ৮৮ দশমিক ৮৩ ভাগ। এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেশ খানিকটা কমেছে। সেই সাথে কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। শতাংশের হিসাবে জেএসসি ও জেডিসি পরীক্ষায় এ বছর পাশ করেছে ৮৩ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী। গত বছরের তুলনায় যা প্রায় ৯ দশমিক ৪১ শতাংশ কম। পাশের হারের সাথে এবার জেএসসিতে সর্বোচ্চ ফলধারীর সংখ্যাও কমেছে। এবার মোট ১, ৮৪, ৩৯৭ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২, ৮১, ৮৯৮ জন। অন্যদিকে জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ৭,২৩১ জন। এ বছরও চুয়াডাঙ্গা জেলার শীর্ষে রয়েছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ২৮৫ পরীক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে ২৭৯ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৯৯ জন। এ ছাড়াও এ গ্রেড পেয়েছে ১১৬ জন পরীক্ষার্থী। অন্যদিকে জেলার ২য় অবস্থানে থাকা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৩০৫ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৮৯ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৬৮ জন শিক্ষার্থী এবং এ গ্রেড পেয়েছে ১২০ জন পরীক্ষার্থী। মেহেরপুর অফিস জানায়, সারা দেশের ন্যায় মেহেরপুরে জেএসসি ও পিএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেএসসি ও পিএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। ফলাফলে শহরের জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ জেলায় প্রথম স্থান অধিকার করে। এখান থেকে এ বছর পিএসসি পরীক্ষায় শ্রেণীতে ৯১ জন অংশ গ্রহন করে ৬৯ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে। একই প্রতিষ্ঠান থেকে জেএসসি পরীক্ষায় ৭১ জন জনের মধ্যে ৩৪ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে। সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় ২২৮ জন অংশ নিয়ে ৫১ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ এবং জেএসসি পরীক্ষায় ১১৩ জন অংশ নিয়ে ২৮ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে। সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় ২২৭ জন অংশ নিয়ে ৭০ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ এবং জেএসসি পরীক্ষায় ১৪৫ জন অংশ নিয়ে ৬৭ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে, গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমী থেকে পিএসসি পরীক্ষায় ৩৫ জন অংশ গ্রহন করে ২৪ জন জিপিএ-৫ সহ পাশ করে শতভাগ। `` জেএসসি ও জেডিসি পরীক্ষায় গড় পাশের হার ৮৩.৬৫: চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল গতকাল শনিবার দেশব্যাপী একযোগে প্রকাশ করা হয়েছে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা বোর্ডে গড় পাশের হার ৮৩.৬৫ শতাংশ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার বেলা ২ টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবার ৮ টি সাধারণ বোর্ড ও মাদরাসা বোর্ডে গড় পাশের হার ৮৩.৬৫ জন। এবার পরীক্ষায় ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন। এ বছর সব বোর্ড মিলিয়ে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন। সারাদেশে মোট প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৮ হাজার ৮ শত ২৪ টি এবং মোট কেন্দ্র সংখ্যা ছিল ২ হাজার ৮৩৪টি। তিনি বলেন, এবার ৫ হাজার ২৭৯টি স্কুল ও মাদরাসার সবাই পাস করেছে। অপরদিকে ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। নুরুল ইসলাম নাহিদ জানান, চলতি বছর ৮ টি সাধারণ শিক্ষা বোর্ডে ২১ লাখ ৩ হাজার ৭৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৭ লাখ ৭ হাজার ২৪ জন। পাশের শতকরা হার ৮৩.১০। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৯৭ জন। শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩ হাজার ৫৫৯টি। একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৩৪টি। মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফল সম্পর্কে মন্ত্রী জানান, এবার এই বোর্ডে মোট ৩ লাখ ৭৮ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩ লাখ ১১ হাজার ২৪৭ জন। পাশের গড় হার ৮৬.৮০। জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ২৩১ জন। শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৭২০ টি। একজন পরীক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৫ টি। তিনি জানান, ২০১৭ সালে বিদেশের কেন্দ্রে মোট ৫৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৬২ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৯৩.৮২। জিপিএ ৫ পেয়েছে ৮৩ জন শিক্ষার্থী। শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা ৩টি। ৯টি প্রতিষ্ঠানের ৯ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে ১৮ নভেম্বর শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার ১ মাস ১২ দিনের মাথায় এই ফলাফল প্রকাশ করা হলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)