থার্টি ফার্স্ট : উদযাপন শুধু ‘চার দেয়ালের ভেতর’

আপলোড তারিখঃ 2017-12-31 ইং
থার্টি ফার্স্ট : উদযাপন শুধু ‘চার দেয়ালের ভেতর’ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: ইংরেজি বছরের শেষ দিন থার্টি ফার্স্ট নাইটে রাজধানীতে বাড়ির ছাদসহ যে কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। গতকাল শনিবার পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তার সার্বিক দিক ধরতে গিয়ে এ নিষেধাজ্ঞার কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, `ঢাকা মহানগরীর কোনো উন্মুক্ত স্থানে নাচ, গান, কনসার্টসহ কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। বাড়ির ছাদেও কোনো অনুষ্ঠান করা যাবে না। তবে চার দেওয়ালের মধ্যে উৎসব আয়োজন করতে পারবেন।` আছাদুজ্জামান বলেন, বেপরোয়া গতিতে চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে এবং মাতাল বা বেসামাল অবস্থায় কোনো চালক যেন গাড়ি চালাতে না পারে সেজন্য চালকের অ্যালকোহল টেস্ট করা হবে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পর্যাপ্ত ইউনিফর্মধারী পুলিশ, সাদা পোশাকের ডিবির টিম, কাউন্টার টেরোরিজম, সোয়াট, বোম্ব ডিসপোজাল টিমের সদস্য ও ডগ স্কোয়াড মোতায়েন করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)