ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার গাংনীতে মোটরসাইকেল-আলমসাধু সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার গাংনী বাজারে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ভূমি কর্মকর্তা মিজানুর রহমান আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান আসমানখালী ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ও বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক। মিজানুর রহমান (৪৫) চুয়াডাঙ্গা পৌর একালার জ্বিনতলা মল্লিকপাড়ার মৃত. ওয়াকিলুর রহমানের ছেলে। জানা গেছে, মিজানুর রহমান প্রতিদিনের ন্যায় নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে আসমানখালী ভূমি অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে গাংনী বাজারে পৌছালে একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিজানুর রহমান গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। মিজানুরের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার ডান পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
