র‌্যাব-৬ এর অভিযানে দামুড়হুদা থেকে ২মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2016-10-06 ইং
র‌্যাব-৬ এর অভিযানে দামুড়হুদা থেকে ২মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
`dt `dtনিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদের নেতৃত্বে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল নিয়মিত টহল করা কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা দামুড়হুদার উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ১জন মহিলা ১জন পুরুষকে গ্রেফতারসহ ২২বোতল ফেন্সিডিল, ৫বোতল বিদেশী মদ ও নগদ ১৭,৬৭৫/- টাকা উদ্ধার করে। আটককৃতরা হলো দামুড়হুদা শান্তিপাড়ার চিহিৃত মাদক ব্যবসায়ী মৃত ফারুক হোসেনের স্ত্রী জোসনা খাতুন(৪০) ও দর্শনা রামনগরের গোলজার হোসেনের ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী শাহাবুল(৩২)। গতকালই তাদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করেছে র‌্যাব। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)