চুয়াডাঙ্গা যুব উন্নয়নের উপ-পরিচালকের বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2017-12-31 ইং
চুয়াডাঙ্গা যুব উন্নয়নের উপ-পরিচালকের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সভা কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের বিদায়ী উপ-পরিচালক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ হাসান হালিম, আকাংখার নির্বাহী পরিচালক শাহীন সুলতানা মিলি, ঐশ্বী সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক এএইচএম মোজাম্মেল হক, ইনসাফ সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক টিপু সুলতান, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার আসাদুজ্জামান ও জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াছ হোসেন। আলোচনা শেষে বিদায়ী চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলামকে যুব সংগঠনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)