চুয়াডাঙ্গা শংকরচন্দ্র ইউনিয়নে জয় বাংলা লাইভ কনসার্ট অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-12-31 ইং
চুয়াডাঙ্গা শংকরচন্দ্র ইউনিয়নে জয় বাংলা লাইভ কনসার্ট অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে জয় বাংলা লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ইউনিয়ন পরিবার কল্যানের আয়োজনে পরিবার কল্যান কেন্দ্রে এক আলোচনা সভা ও কনসার্ট অনুষ্ঠিত হয়। শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জনাব শাহাবুল হোসেন, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান শওকত মাহামুদ, আবুল কালাম আজাদ, ডিঙ্গেদাহর বিশিষ্ট ব্যাবসায়ী সুজন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মাহামুদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুল মালেক, ছাত্রলীগ নেতা হারুন, শাকিল, রোকন, সাহেব, শংকরচন্দ্র ইউনিয়ন ছাত্রলীগ নেতা আগুন, মাছুদ, যুবলীগ নেতা মন্টা, ছাত্রলীগ নেতা আকাশ, রবিন, ঝলক, উজ্জল, ছাব্বিরসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মিরা। সভাটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীবৃন্দদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)