গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে আবু বকর সিদ্দিক রাহুল

আপলোড তারিখঃ 2017-12-31 ইং
গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে আবু বকর সিদ্দিক রাহুল ছবির ক্যাপশন:
এ বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরিক্ষায় অংশগ্রহন করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে বিশিষ্ট আড়ৎদার ব্যবসায়ী হাজী হানেফ মালিতার নাতি আবু বকর সিদ্দিক রাহুল। সে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামের কামরুজ্জামান ও লিপি খাতুনের বড় ছেলে এবং দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আমানুল্লাহ আমানের ভাগ্নে। চলতি বছরের গত ১৯শে নভেম্বর থেকে ২৬ই নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুর ১টার সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত প্রাপ্ত ফলাফল অনুযায়ী সে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করে। তাঁর এই সাফল্যে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের মাঝে আনন্দের উচ্ছাস বয়ে আনে। সেইসাথে তাঁর উজ্জ্বল ভবিষ্যত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন তার বাবা-মা, দাদা, নানা-নানি, চাচা, ফুফু, মামা, খালারা ও ছোট ভাই সাবিদসহ অনেকেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)