দর্শনায় একটিভ সিটিজেনের ৪ দিনের প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2017-12-30 ইং
দর্শনায় একটিভ সিটিজেনের ৪ দিনের প্রশিক্ষণ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় একটিভ সিটিজেনের ৪ দিনের কর্মপ্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ৯ টায় দর্শনা সংগ নিরোধ কেন্দ্রের হল রুমে দর্শনা পৌরসভার সক্রিয় নাগরিকের যুব লিডার হিসাবে গড়ে তুলতে ৪ দিনের কর্মপ্রশিক্ষণ শুরু হয় এবং গতকাল শুক্রবার বিকাল ৫ টায় তা সমাপ্ত হয়। দর্শনা পৌর এলাকার ৩০ জন ছেলে মেয়েদেরকে একত্রিত করে সমাজের দায়, রীতি, নীতি, সংস্কৃতি, আচার, আচরন ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা প্রদান করে সমাজের সক্রিয় নাগরিক হিসাবে গড়ে উঠতে সহায়তা প্রদান করেন, ব্রিটিশ কাউন্সিল ও ওয়েভ ফাউন্ডেশন। প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জন শিক্ষার্থী বলেন, আমরা এই প্রশিক্ষণে অংশ গ্রহন করে নিজেদেরকে গর্ববোধ করছি। কারন মাত্র এই ৪ দিনের প্রশিক্ষণ থেকে সমাজের উপর আমাদের যে দায়বদ্ধতা আছে তা জানতে পেরেছি এবং তার জন্য আমাদের তথা নাগরিকের যে কর্তব্য বা করনীয় তা বুঝতে পেরেছি। তাই আমরা সকলে ব্রিটিশ কাউন্সিল ও ওয়েভ ফাউন্ডেশনকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশিক্ষণের প্রশিক্ষক হিসাবে ছিলেন, সাজ্জাদ হোসেন, আশরাফ হোসেন, পপি খাতুন ও হোসনেয়ারা বেগম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)