আলমডাঙ্গা পাইলট হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা

আপলোড তারিখঃ 2017-12-30 ইং
আলমডাঙ্গা পাইলট হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার শতবর্ষীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ৭ম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় প্রাক্তন ছাত্ররা শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করেন। সব বয়সের ছাত্ররা এ র‌্যালিতে অংশগ্রহণ করেন। এসব ছাত্রদের অনেকেই বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। জানা গেছে. বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় ১৯১৪ সালে আলমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এরমধ্যে বিদ্যালয়টি শতবছর পূর্ণ করেছে। দেশ-বিদেশের মাটিতে দক্ষতার পরিচয় দিচ্ছেন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্ররা। গত ২০০৮ সালে বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র-শিক্ষকদের মধ্যে প্রতিবছর মিলনমেলা অনুষ্ঠানের ধারনা আসে। সেই থেকে প্রতিবছর জাকজমকপূর্ণভাবে প্রাক্তন ছাত্রদের মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)