ছবির ক্যাপশন:
জীবননগর মনোহরপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান সুরোদ্দীনকে
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার নবগঠিত মনোহরপুর ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীনকে সংবর্ধনা দিয়েছে মনোহরপুর ইউনিয়নের ছাত্রলীগ ও যুবলীগ। গতকাল শুক্রবার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা ও উপজেলা ডেপুটি কমান্ডার বদ্দরউদ্দীনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগরের পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ মেম্বার। সংবর্ধিত ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন, ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত মেম্বার গোলাম রসূল ও রিপন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন, ৫ নং কাউন্সিলর খন্দকার আলী আজম, জেলা পরিষদের সদস্যা মিতা খাতুন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষক সম্পাদক রেনুকা আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহব্বাহক খলিল মেম্বার, মজিবুর রহমান, বৃহত্তর উথলী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইনামুল হক ইনা, মনোহরপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ফজলুল হক, সহ-সভাপতি হাবিবুর, যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক, সাবেক জীবননগর কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, জীবননগর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ইয়াসির আরাফাত আকাশ, মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিচুর রহমান শিমুল। প্রধান অতিথির সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন ও সাধারন সম্পাদক আলতাফ হোসেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঙ্গল মীর, জাহাঙ্গীর, আবু সাইদ, রবমোল্লা, মোফিজ, আজিবার, আমিনুর। এছাড়াও আলিয়ার মল্লিক, তকবীর হোসেন, যুবলীগ নেতা ফয়সাল, শাওন শেখ, বকুলও কাওছার ছাত্রলীগ নেতা ইমন, আকিব, তন্ময়, সাকিল, সাগর, সেলিম, আলামিনসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা গণতন্ত্রের মানস কন্যা দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং উন্নয়ণের ধারা অব্যাহত রাখতে, মনোহরপুর ইউনিয়নের মাটি ও মানুষের নেতা, সততার মূর্ত প্রতীক, সুরোদ্দীনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য জনগণের প্রতি উদাত্ব আহবান জানান। সভায় বর্তমান সরকারের হাতে এদেশের সকল ধরনের উন্নয়ন সম্ভব। তাই আগামীতেও এ সরকারের পতাকা তলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্ত্যরা আরো বলেন, মনোহরপুর ইউনিয়নে বিগত ১৪বছরে যে উন্নয়ন হয়নি বর্তমান সরকারের আমলে তারও বেশি উন্নয়ন হবে বলে আশস্ত করেন। মনোহর ইউনিয়ন উন্নয়ন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য। বর্তমান আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করছে সেই ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে কয়েক সহ¯্রাধিক লোকের উপস্থিতিতে মনোহরপুর ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মনোহরপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সুরোদ্দীনসহ অন্যান্য নব-নির্বাচিত মেম্বার ও ইউপি সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান সুরোদ্দীন বলেন, দলমতের উর্ধে থেকে এলাকার উন্নয়ন মূলক কাজ করা হবে। মনোহরপুর ইউনিয়নকে মাদক ও দূনীর্তিমুক্ত আদর্শ মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
