জীবননগরে সরষে ফুলে হলুদের সমারোহ

আপলোড তারিখঃ 2017-12-30 ইং
জীবননগরে সরষে ফুলে হলুদের সমারোহ ছবির ক্যাপশন:
জাহিদ বাবু/ মিঠুন মাহমুদ: জীবননগরে কৃষকরা ব্যাপকভাবে সরষে আবাদ করছেন। এ উপজেলার ফসলের মাঠগুলোতে এখন সরষের হলুদ ফুলে ছেয়ে গেছে। মাঠের পর মাঠজুড়ে বিরাজ করছে থোকা থোকা হলুদ ফুলের দৃষ্ঠিনন্দন মনোমুগ্ধকর দৃশ্য। সরষের ফুল আকৃষ্ঠ করছে মৌমাছিসহ প্রকৃতিপ্রেমীদের। গোটা উপজেলার মাঠে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে। যেদিকে দৃষ্টি যায় শুধু সবুজের ফাঁকে হলুদের সমাহার। রাস্তার ধারে কিংম্বা ফসলের মাঠে সবুজের মাঝে চোখ ধাঁধানো হলুদ ফুল আর ফুল। জীবননগর উপজেলার বিভিন্ন অঞ্জলে সরিষার মাঠগুলোতে পরিচর্যায় ব্যস্থ সময় পার করছেন কৃষকেরা। এ সময়টা পোকা মাকড়সহ বিভিন্ন রোগ-বালাইয়ের আক্রমণ বেশি হওয়ায় কাঙ্খিত ফসল ঘরে তুলতে বাড়তি পরিচর্যা করতে হচ্ছে কৃষকদের। জীবননগর উপজেলার বিভিন্ন অঞ্জলে সরিষার আবাদ দেখা যায়। তবে এ বছর আবাদ অনেক কম হয়েছে বলে জানা জানিয়েছে উপজেলা কৃষি অফিস। জীবননগর উপজেলার সহকারী কৃষি অফিসার সালমা জাহান নিপা বলেন, এ বছর জীবননগর উপজেলায় সরিষার ফলন খুব ভালো হবে বলে আসা করা যায়। গত বছরের তুলনায় এ বছরে আবহাওয়া ভালো থাকায় ফলন টাও ভালো হবে। তাছাড়াও জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সার্বক্ষনিক তদারকি অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)