দেশ সেরা কন্টেন্ট নির্মাতা হলেন দামুড়হুদার সৈয়দ শামসুল হক

আপলোড তারিখঃ 2017-12-30 ইং
দেশ সেরা কন্টেন্ট নির্মাতা হলেন দামুড়হুদার সৈয়দ শামসুল হক ছবির ক্যাপশন:
ভালাইপুর প্রতিনিধি: ধৈর্য আর পরিশ্রমের আর একটি উজ্জ্বল দৃষ্টান্ত দামুড়হুদা উপজেলার কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের আইসিসিট বিষয়ের সহকারী শিক্ষক সৈয়দ শামসুল হক। লেখাপড়া শেষ করে ২০১৩ সালে সে শিক্ষকতা পেশায় আসে। শিক্ষকতা পেশায় এসেই সে একের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। শিক্ষক বাতায়নের সদস্য হয়ে মানসম্মত কন্টেন্ট নির্মান করে বাতায়ন কে সমৃদ্ধ করতে থাকে। ২০১৭ সালে সে ধ২র কর্তৃক মনোনিত জেলা এম্বাসেডর হিসেবে নিজের জাইগা করে নেয়। তার আপ্রাণ চেষ্টায় সে শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা শিক্ষক হিসেবে স্বীকৃতি পেল। গতকাল শুক্রবার এটুআই কর্তৃক পরিচালিত শিক্ষক বাতায়নে তাকে দেশ সেরা কন্টেন্ট নির্মাতার স্বীকৃতি দেয়া হয়। সৈয়দ শামসুল হক এর একটা লক্ষ্যছিল সেরা কন্টেন্ট নির্মাতা শিক্ষক হিসেবে স্বীকৃতি পাই বা না পাই প্রতি সপ্তাহে কন্টেন্ট আপলোড করে যাবে। সে নিজের প্রতিষ্ঠান, নিজ জেলা কে সম্মানিত করেছে। তার ভবিষ্যত পরিকল্পনা মানসম্মত কন্টেন্ট তৈরি করে শিক্ষার্থীদের শিখন শিখানো কার্যক্রমকে আরো গতিশীল করে প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ বাস্তবায়নে যথাযথ দায়িত্ব পালন করা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)