সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষা মুসলিমের জন্য জরুরী

আপলোড তারিখঃ 2017-12-30 ইং
সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষা মুসলিমের জন্য জরুরী ছবির ক্যাপশন:
ইসলামি কিন্ডার গার্টেন ইকরা চুয়াডাঙ্গা’র শুভ উদ্বোধনকালে অধ্যক্ষ কামরুজ্জামান নিজস্ব প্রতিবেদক: ইসলামি কিন্ডার গার্টেন `ইকরা চুয়াডাঙ্গা` এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টার সময় চুয়াডাঙ্গা শহরের ১নং পানির ট্যাংক এর সামনে এ কিন্ডার গার্টেনের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ওমর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, খাদেমুল ইসলাম মাদরাসার মুহতামিম মাও. মাহফুজুর রহমান, বুজরুকগড়গড়ি মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুর রাজ্জাক, হাজি শফিকুল ইসলাম বদা, কোর্ট জামে মসজিদের খতীব মুফতি রুহুল আমিন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার মাস্টার ট্রেইনার মাও. আমির হোসেন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষা একজন মুসলিমের জন্য অতীব জরুরী। বর্তমান যুগে `ইকরা চুয়াডাঙ্গা` যে ভুমিকা রাখতে চলেছে তা প্রশংসা পাবার যোগ্য। ইকরার মত আরো প্রতিষ্ঠান গড়ে উঠুক এটা আমার কাম্য। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র রেজাউল করীম মুন্সি খোকন। ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম। আদর্শ মহিলা কওমী মাদরাসার অধ্যক্ষ মাও. জাহিদ হাসান। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাবিল হোসেন জোয়ার্দ্দার, জীবননগর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ হাজী আলাউদ্দিন, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের প্রফেসর জনাব শাহজাহান আলী, গম্বুজ জামে মসজিদের ইমাম মাও. বশির আহমাদ, রেলওয়ে শাহী জামে মসজিদের খতীব মাও. নুরুদ্দিন, ভি,জে স্কুলে জামে মসজিদের ইমাম মাও. আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী নিউ মডার্ন জুয়েলার্সের মালিক হাজী তারিক হাসান, হাজী ফরহাদ হোসেন ও ইকরার শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থী-অবিভাবকগণ। ইকরা চুয়াডাঙ্গা এর পরিচালক মুফতি মুস্তাফা কামাল কাসেমী তার বক্তব্যে বলেন, এদেশের প্রাইমারী স্কুল ও কিন্ডার গার্টেন গুলিতে পড়া-লেখা ভালো হলেও তাদের ভিতরে ইসলামী ভাবধারার যথেষ্ঠ অভাব রয়েছে। এ অভাব পূরণের জন্যই `ইকরা চুয়াডাঙ্গা` প্রতিষ্ঠিত হয়েছে। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)