তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি আজ ও আগামীকাল

আপলোড তারিখঃ 2017-12-29 ইং
তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি আজ ও আগামীকাল ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ ও ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভি, জে সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ভর্তি কার্যত্রম সম্পন্ন করা হবে। শুক্রবার ছুটির দিন হলেও সারাদিন এই দুটি সরকারি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলবে বলে জানা যায়। তবে দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই তৃতীয় শ্রেণির ভর্তির দিন নির্ধারণ করায় অভিভাবকদের মধ্যে কিছুটা হলেও ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযোগ করে অভিভাবকরা বলছে, দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের আগেই বি ``দ্যালয় থেকে তৃতীয় শ্রেণির ছাড়পত্র নিতে অনেক বিদ্যালয়ই তা দিচ্ছে না। কোনো কোনো বিদ্যালয় থেকে অভিভাবকদের নিয়ে হাসি তামাসা করে বলছেন, ফল প্রকাশেল পূর্বেই ছেলে মেয়েদের উত্তীর্ণ হওয়া শ্রেণীর টিসি চাওয়া কি বোকামি নয়? চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় ও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেয়া হয় গত ১৮ ডিসেম্বর। এ পরীক্ষায় ভর্তির যোগ্যতা অর্জনকারী ছাত্র-ছাত্রীদের আগামী আজ শুক্রবার ২৯ ডিসেম্বর ও আগামীকাল শনিবার ৩০ ডিসেম্বর ভর্তির জন্য দিনক্ষণ নির্ধারণ করে দেয়া হয়। অপরদিকে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনসহ শিশু শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর। এবিষয়ে ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বলের সাথে কথা বললে তিনি বলেন, যেহেতু ৩১ ডিসেম্বরের মধ্যেই ভর্তির কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা রয়েছে, সেহেতু পূর্বেই ২৯ ও ৩০ ডিসেম্বর ভর্তির দিন নির্ধারণ করা হয়। তবে এ দু’দিনে ভর্তির ফরমসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হলেও যদি কোনো অভিভাবক ছাড়পত্র ওই ফল প্রকাশের জটিলতার জন্য ভর্তির সময় দিতে না পারেন তাহলে তা পরবর্তীতে নেয়া হবে। এতে ভর্তির ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)