একলাখ রুপির দাম ১২ হাজার টাকা!

আপলোড তারিখঃ 2017-12-29 ইং
একলাখ রুপির দাম ১২ হাজার টাকা! ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: একলাখ রুপির প্রকৃত বাজার মূল্য সোয়া লাখ টাকারও বেশি। কিন্তু তা বিক্রি হচ্ছে মাত্র ১২ হাজার টাকায়। ক্রেতা অল্প কিছু বেশি দামে ফের তা বিক্রি করে দেয় খুচরা ব্যবসায়ীদের কাছে। খুচরা ব্যবসায়ীরা কৌশলে সেসব রুপি ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ ও ভারতের মুদ্রা বাজারে। তবে এই রুপি আসল নয়, জাল। ঢাকার কেরানীগঞ্জ থেকে র‌্যাব-৩ এর হাতে গ্রেফতার হওয়া জাল মুদ্রা তৈরির সিন্ডিকেটের দুই সদস্য লিয়াকত আলী ও জাহাঙ্গীর আলম এসব তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে গ্রেফতারের পর তাদের কাছ থেকে দশ লাখ মূল্যমানের জাল রুপি উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল ইসলাম বলেন, ‘গ্রেফতার হওয়া লিয়াকত প্রায় ১৫ বছর ধরে জাল মুদ্রা তৈরি ও বেচাকেনার সঙ্গে জড়িত। ১০ বছর ধরে সে নিজেই অবৈধ জাল মুদ্রা তৈরির একটি সিন্ডিকেট গড়ে তুলেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)