নতুন কমিটি বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের

আপলোড তারিখঃ 2017-12-29 ইং
নতুন কমিটি বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের ছবির ক্যাপশন:
গাংনীতে যুবলীগ নেতাদের সাথে আলোচনা সভায় সদ্য বিদায়ী সভাপতি মোশারেফ গাংনী অফিস: গাংনী উপজেলা যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি মোশারেফ হোসেনের কার্যালয়ে দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদায়ী নেতাকর্মিদের সামনে কান্নারত অবস্থায় মোশারেফ হোসেন বলেন, আমাদের কমিটি ভেঙে দিয়ে জেলা যুবলীগের আহবায়ক কমিটি গাংনী উপজেলা আহবায়ক কমিটি গঠন করেছে। সেই কমিটি বিএনপি ও জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের কমিটি। তিনি দাবি করেন, একজন ব্যক্তি নৌকা প্রাথীর বিরুদ্ধে ভোট করে আবারো যুবলীগের কমিটির আহবায়ক হয় কি করে। দীর্ঘদিন দলের হয়ে কাজ না বিএনপির রাজনীতি করে আওয়ামী লীগে যোগ দিয়ে কি করে এমন গুরুত্বপূর্ণ পদে যান। তিনি আরো বলেন, আহবায়ক কমিটি গঠন করে এসে আমাদের অফিসে হামলা চালিয়েছে। তালা ঝুলিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে যুবলীগের দায়িত্ব পালন করে আসছি। প্রতিটি ইউনিয়নে ও গ্রামে আমাদের লোকজন রয়েছে। তারা আওয়ামী লীগের পরিবারের এবং একক ব্যক্তি এক একটি প্রতিষ্ঠান। অথচ জেলা যুবলীগ অর্থের বিনিময়ে দলকে প্রাধান্য না দিয়ে গুটি কয়েক ত্যাগী নেতাকে সামনে ফেস করে মূল স্থানে জামায়াত-বিএনিপর এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র সামসদ্দীন, উপজেলা যুবলীগের নেতা ও জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, আনোয়ার পাশা, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইসমাইল হোসেন ও যুবলীগ নেতা আব্দুল আলীম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)