চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার লাইলা বিলকিস

আপলোড তারিখঃ 2017-12-28 ইং
চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার লাইলা বিলকিস ছবির ক্যাপশন:
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হলেন শহর প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন মহাব্যবস্থাপক (জিএম) চুয়াডাঙ্গার সন্তান লাইলা বিলকিস আরা। তিনি কেন্দ্রীয় ব্যাংকের রাজশাহী কার্যালয়ে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। গত রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে লাইলা বিলকিসকে নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতির কথা জানানো হয়। চুয়াডাঙ্গা পোরসভার মুক্তিপাড়ার হাজু মোল্লার মেয়ে লাইলা বিলকিস ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন। এরপর তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখায় দায়িত্ব পালন করেন। প্রাতিষ্ঠানিক প্রয়োজনে দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার, সিম্পোজিয়ামেও অংশগ্রহণ করেন লাইলা বিলকিস আরা । তিনি চুয়াডাঙ্গা জেলাবাসীর দোয়া প্রার্থনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)