মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে : হাইকোর্ট

আপলোড তারিখঃ 2017-12-28 ইং
মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে : হাইকোর্ট ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: মোবাইল কোর্ট বসিয়ে যাকে তাকে সাজা দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, মোবাইল কোর্টের মাধ্যমে ক্ষমতার অপপ্রয়োগ করা হচ্ছে। গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি কে এম কামরুল কাদেরের অবকাশকালীন বেঞ্চ এই ক্ষোভ প্রকাশ করেন। দিনাজপুরে এসিল্যান্ডের কক্ষে বসা নিয়ে ঝগড়ার জেরে নিরোদ বিহারী রায় নামে এক সিনিয়র আইনজীবীকে সাজা দেয়া হয় ভ্রাম্যমাণ আদালতে। এ ঘটনাটি মোবাইল কোর্টের মাধ্যমে ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে মন্তব্য করে উচ্চ আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু এই ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে। আদালত আরও বলেন, ক্ষমতা দেয়া হয় সঠিক প্রয়োগের জন্য। কিন্তু দেখা যায় এর অপপ্রয়োগের ব্যাপারে ঝোঁক বেশি। গত ১৭ ডিসেম্বর আইনজীবীকে সাজা দেয়ার ঘটনায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায়কে আদালতে তলব করে আদেশ দেন হাইকোর্ট। সে অনুযায়ী, গতকাল বুধবার বিরোদা রানী রায় আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেন। পরে এ বিষয়ে শুনানি শেষে আজ বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেন আদালত। প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর একটি দৈনিকে প্রকাশিত খবর আদালতের নজরে আনেন সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির ও কাজী হেলাল উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)