ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটি এবং সন্ত্রাস ও নাশকতা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, শামিম আরা খাতুন, আলমডাঙ্গা থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুস সাত্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি , উপজেলা খাদ্য অফিস্ার দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা প্রকল্প অফিসার মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান কাউছার আহম্মেদ, নুরুল ইসলাম, আবু সাঈদ পিন্টু, মিনাজ উদ্দিন, নজরুল ইসলাম, রোকনুজজামান, আব্দুল হালিম, মোস্তাফিজুর রহমান, লুৎফর রহমান, আলমডাঙ্গা সাংবদিক ইউনিয়নের সাধারন সম্পাদক বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আনোয়ার হোসেন, আলমডাঙ্গা সাংবাদিক সমিতির সভাপতি সহকারি অধ্যাপক শেখ শফিউজজামান প্রমূখ।
