চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে চারমাইলে দু’টি ট্রাক মুখোমুখি
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে চারমাইলে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত চালক দবির আলীর দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় নিজ গ্রামে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা গ্রামের মৃত আনারুদ্দীনের ছেলে ট্রাক চালক দবির আলী (৩৫) গত সোমবার বিকাল ৩ টার দিকে ছুটিপুর গ্রাম থেকে একটি ট্রাকে ১৬৫ বস্তা ওলকপি ও ২০ জন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্য যাচ্ছিল। পথিমধ্যে চারমাইলে সিপির গেটের নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ভুট্রা বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক দবিরসহ ৪ জন আহত হয়। পরে স্থানীরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে ট্রাক চালক দবির আলীকে রাজশাহীতে রেফার্ড করা হয়। রাজশাহীতে নেবার সময়ে পথিমধ্যে চালক দবির মারা যায়।
