দর্শনা থেকে ১০ বোতল মদসহ আলমগীর আটক

আপলোড তারিখঃ 2017-12-27 ইং
দর্শনা থেকে ১০ বোতল মদসহ আলমগীর আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দর্শনা থেকে ১০ বোতল দেশীয় মদসহ আলমগীর নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত আলমগীর দামুড়হুদা থানার দর্শনা পৌর এলাকার ৩নং ওয়ার্ড আজিমপুর গ্রামের মৃত জুর হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, গতকাল দামুড়হুদা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই ইবনে খালিদ হোসেন, এসআই আশরাফুল ইসলাম ও তাদের সঙ্গীয় ফোর্স। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌরসভার ৩নং ওয়ার্ড আজিমপুরের আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালালে তার ঘরের ভিতর থেকে ১০ বোতল দেশীয় মদ জব্দ করে যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)