ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় খেলার ছলে এয়ার গানের ট্রিগার চাপলে এক শিশু গলায় গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার ওসমানপুর গ্রামের কান্দন আর্মির ছেলে জুয়েল (৩৮) তার এক আত্মীয়র এয়ার গান এনে গত কয়েকদিন ধরে এলাকায় পাখী শিকার করছিলো।গতকাল সে পাখী শিকার করার জন্য প্রতিবেশী ফকির চান্দ মালিথার ছেলে সোহান (১৪) কে বাড়ী থেকে এয়ারগান আনতে বলে।সোহান তার কথা মত এয়ারগান এনে রাস্ত্য়া দাঁড়িয়ে থাকা দারুল ইসলামের ছেলে তুহিন (৮) এর গলায় এয়ারগান ধরে ভয় দেখাতে যায়। এসময় অসাবধান বশতঃ চ্রিগারে চাপ লাগলে তুহিন গলায় গুলি বিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় জনগন তাকে দ্রুত উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত ডাক্তার আহত তুহিনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
