আলমডাঙ্গার বাবুপাড়ায় চুরির ঘটনায় ৩ জন আটক

আপলোড তারিখঃ 2017-12-27 ইং
আলমডাঙ্গার বাবুপাড়ায় চুরির ঘটনায় ৩ জন আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বাবুপাড়ার বাড়িতে চুরির ঘটনায় সন্দেহজনক ভাবে তিনজন কে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলমের নির্দেশে এস আই ইকরামুল সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাবু পাড়ার মৃত তারাচান শেখের ছেলে লিখন হাসান (২০), নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২০), ফকির পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে জাহাঙ্গীর হোসেন (২০) কে চুরির সন্দেহে আটক করে। উল্লেখ্য গত ২৫ ডিসেম্বর সোমবার দিনের বেলায় গেটের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছিল । চোরেরা ভেতরে প্রবেশ করে সোনার গহনা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। জানা যায়, আলমডাঙ্গার বাবুপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে মোহন মিয়া সোমবার সকালের দিকে বাড়িতে তালা লাগিয়ে স্ব-স্ত্রীক বেড়াতে যান। মোহন মিয়া জানান, বিকেলে এসে তিনি দেখেন তার বাড়ির গেটের তালা ভাঙ্গা। প্রত্যেক ঘর তছনস ও সোকেচ ভাঙ্গা। সোকেচে থাকা ১০ ভরি সোনার গহনা ও নগদ ৫০ হাজার টাকা নেই। তাদের বাইরে যাবার সুযোগে চোর চক্র ঘরের হ্যাসবল্ড ভেঙ্গে সব চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় মোহন মিয়া আলমডাঙ্গা অভিযোগ করেছিল তারই পরিপেক্ষিতে আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল চোর চক্রের সদস্য সন্দেহে তিনজন কে আটক করেছে। আজ তাদের চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)